বিনোদন

কাটিং মাস্টারে আবু হেনা রনির সঙ্গে ফারহানা জামান

বিনোদন ডেস্ক : ফারহানা জামান জনপ্রিয় মডেল, উপস্থাপক ও অভিনেত্রী। তিনি শোবিজে উপস্থাপনা দিয়ে শুরু করলেও পরে মডেলিং ও অভিনয়ে নিয়মিত ছিলেন। তবে সংসারের প্রয়োজনে বেশ কিছু দিন মিডিয়া থেকে দূরে ছিলেন এই গুণী শিল্পী। বিরতির পর আবার সরব হচ্ছেন। মীরাক্কেলখ্যাত আবু হেনা রনির সঙ্গে ফিরলেন এই সময়ের প্রতিশ্রতিশীল মডেল, উপস্থাপক ও অভিনেত্রী।

সম্প্রতি ‘কাটিং মাস্টার’ নামে একটি নাটকে ডেইজি আপার চরিত্রে অভিনয় করলেন তিনি। এই নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি। পুরান ঢাকার ‘ডেইজি আপার কাটিং ঘর’ ঘিরেই নাটকটির কাহিনী আবর্তিত হয়। এই কাটিং ঘরে কাজ শিখতে আসে এলাকার দুই ভাই আলাল, দুলালসহ অনেকে।

নাটকটি রচনা করেছেন রাবেয়া স্বপ্না এবং পরিচালনা করেছেন গাজী আব্দুল মজিদ।

ফারহানা বলেন, এই নাটকে কাটিং মাস্টারের চরিত্রে অভিনয় করে খুব মজা পেয়েছি। একসময় শোবিজের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাতাম, মাঝে সংসারে ব্যস্ত হয়ে পড়ি। এখন আবার মিডিয়ায় ব্যস্ত হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৪৮ ঘন্টার মধ্যেই প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্...

পারস্য উপসাগর অবরুদ্ধের হুঁশিয়ারি ইরানের

ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশটির উপকূল বা দ্বীপপুঞ্জে কোনো ধরনের হামলা চা...

কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: মির্জা ফখরুল

দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও...

শীর্ষ ইরানি নেতাদের হত্যা অগ্রহণযোগ্য: চীন

ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয...

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা