ছবি : সংগৃহিত
শিক্ষা
আস-সুন্নাহ ফাউন্ডেশনের ট্রাস্টি সদস্য

ইবির খতিব ড. শোয়াইব’র মৃত্যু

ইবি প্রতিনিধি: বাস দুর্ঘটনায় গুরত্বর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ড. আ স ম শোয়াইব আহমদ (ইন্না লিল্লাহি... রাজিউন)।

আরও পড়ুন: ঢাবিতে ভূমিকম্প বিষয়ক সেমিনার

শনিবার (১০ জুন) রাত সাড়ে ১১টায় ঢাকা কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রোববার (১১ জুন) বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

জানা যায়, গত মঙ্গলবার (৬ জুন) ক্যাম্পাস থেকে ঢাকা যাওয়ার পথে মাগুরায় দুর্ঘটনার কবলে পড়ে তার বাসটি (গ্রীণলাইন)।

আরও পড়ুন: প্রশ্নপত্রে সিনেমার সংলাপ

এসময় তিনি গুরুতর আহত হন৷ পরে মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানে প্রায় ৫ দিন আইসিইউতে থাকার পর গতরাতে না ফেরার দেশে চলে যান তিনি।

ড. আ স ম শোয়াইব আহমেদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন: চিরকুট লিখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

আজ রোববার বিকেলে (বাদ আসর) ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় কশবা উপজেলার শিকারপুর গ্রামে। তবে পরিবারসহ তিনি শহরের কলেজপাড়া এলাকায় থাকেন। তার তিনটি ছেলে সন্তান রয়েছেন।

এদিকে তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। সেইসাথে ইংরেজি, আরবি, হিব্রুসহ নানান ভাষার পন্ডিত ছিলেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা