পানি খাইয়ে তাদের অনশন ড. মুহম্মদ জাফর ইকবাল (ছবি: সংগৃহীত)
শিক্ষা

অনশন ভাঙল শিক্ষার্থীরা

ক্যাম্পাস প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অনশন ভেঙেছেন। পানি খাইয়ে তাদের অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। টানা ৭ দিন ধরে অনশন করছিলেন শিক্ষার্থীরা।

অনশন ভাঙলেও উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার ২০ মিনিতে অনশন ভেঙেছেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে বুধবার ভোর ৪টার দিকে ক্যাম্পাসে পৌঁছান ড. জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক।

বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক বলেন, আজ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের সাথে আলোচনা হয়েছে। তারা আমার বাসায় এসেছিল। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা যা চাইছো, যে দাবি তোমাদের তা পূরণ হবে। তাদের সাথে আলোচনার পর আমরা আর দেরি করিনি, সরাসরি তোমাদের কাছে চলে এসেছি। আমরা তোমাদের অনশন না ভাঙিয়ে এখান থেকে যাবো না।

অধ্যাপক জাফর ইকবাল বলেন, আজকে তোমাদের পানি পান না করিয়ে আমি ক্যাম্পাস ছাড়বো না। আমি তোমাদের এখন সব কথা বলতে পারছি না। তবে এতটুকু বলতে পারি তোমাদের দাবি পূরণ হবে।

এ সময় অধ্যাপক ইয়াসমিন হক এমন ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সিনিয়র শিক্ষকদের দায় নিতে বলেছেন। তারা সক্রিয় থাকলে এবং আন্তরিক হলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না।

ড. মুহম্মদ জাফর ইকবাল দীর্ঘদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২৫ বছরের শিক্ষকতা জীবন শেষে ২০১৯ সালে অবসরে গেছেন তিনি।

আরও পড়ুন: ‘শিক্ষার্থীদের ১০ হাজার টাকা দিলাম, আমাকে অ্যারেস্ট করুক’

উল্লেখ, ১৭ জানুয়ারি থেকে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। বাসবভনের সামনে শিক্ষার্থীদের অবস্থানের কারণে কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন ভিসি ফরিদ উদ্দিন আহমেদ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা