শিক্ষা

ঢাবি সাহিত্য সংসদের নতুন কমিটি

ঢাবি প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাহিত্য সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়। ২০২১-২২ সালের কমিটির সভাপতি ফয়সাল আহমদ এবং সাধারণ সম্পাদক অসিত দেবনাথ অন্তু নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সহ-সভাপতি পদে সাইফুল ইসলাম খান, হারুন-অর-রশিদ; যুগ্ম সাধারণ সম্পাদক তৈমুর রহমান মৃধা, মো. আসাদুজ্জামান, সাইদুল ইসলামকে মনোনীত করা হয়েছে।

এছাড়া সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ রিয়াজ, অর্থ সম্পাদক ইমদাদুল আজাদ, দফতর সম্পাদক রিয়াজউদ্দিন মুন্না, প্রচার সম্পাদক তানিয়া আক্তার, পাঠাগার বিষয়ক সম্পাদক সামস সাহেলা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শ্যামল রায়, পাঠচক্র সম্পাদক সাল সাবিল চৌধুরী, অনুষ্ঠান ও পরিকল্পনা সম্পাদক মনিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক অনিন্দ্য বিশ্বাস, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাধন ঘোষ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হয়েছেন ফাতেমাতুজ জোহারা এলি।

কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন অমিয় ভৌমিক, সানাউল্লাহ নাঈম, আহনাফ তাহমীদ নেফারতিতি, শাহরিয়ার চৌধুরী প্রীতম, চন্দন কুমার, জান্নাতুল ফেরদাউস লাকি।

প্রতিষ্ঠাকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাহিত্য চর্চা শুরু হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্যপ্রেমী শিক্ষার্থীদের কোনো কেন্দ্রীয় সংগঠন ছিল না। ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাহিত্য চর্চার কেন্দ্রীয় সংগঠন হিসেবে কাজ করছে। বর্তমানে সংগঠনটির চিফ মডারেটর হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা