শিক্ষা

শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছে বশেমুরবিপ্রবি

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাসে বাড়ির পথে রওনা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে ক্যাম্পাস থেকে বাস বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তাপস বালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা গেছে, ক্যাম্পাস থেকে বাসগুলো গোপালগঞ্জ-ঢাকা, গোপালগঞ্জ-বগুড়া-রংপুর, গোপালগঞ্জ-খুলনা-যশোর, গোপালগঞ্জ-টেকেরহাট-বরিশাল-পটুয়াখালী, গোপালগঞ্জ-খুলনা-চুকনগর-সাতক্ষীরা-নাভারণ, গোপালগঞ্জ-ভাঙ্গা-ফরিদপুর-রাজবাড়ী-কুষ্টিয়া-ঝিনাইদহ-মাগুরার উদ্দেশে ছেড়ে যায় ও রাত ৮টায় একটি বাস যাবে গোপালগঞ্জ-ময়মনসিংহ-টাঙ্গাইল-মানিকগঞ্জের উদ্দেশে।

এর আগে গত ১৩-১৫ জুলাই পর্যন্ত বশেমুরবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. একিউএম মাহবুবের নির্দেশনায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বাড়ি ফিরতে ইচ্ছুক শিক্ষার্থীদের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে যাদের রিপোর্ট নেগেটিভ এসেছে, শুধুমাত্র তারাই বাসে বাড়িতে ফিরতে পারছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিসে বাড়ি ফিরতে আবেদন করেন ৮৪৫ শিক্ষার্থী।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা