শিক্ষা

কিন্ডারগার্টেনে পরীক্ষা নেয়ায় সিলগালা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : সরকারি নির্দেশ অমান্য করে বরিশালের বাবুগঞ্জে একটি কিন্ডারগার্টেন খোলা রেখে পরীক্ষা নেয়ায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়।

শনিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কলেজ গেট এলাকায় বর্ণমালা নামে ওই কিন্ডারগার্টেনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে প্রথম ও তৃতীয় শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা নেয়া হচ্ছিল। ওই সময় প্রতিষ্ঠানটির পরিচালক ছাড়াও ছয়জন শিক্ষক উপস্থিত ছিলো। এছাড়া অর্ধশতাধিক শিক্ষার্থীদের অভিভাবকও ছিলো।

মো. মিজানুর রহমান জানান, সরকারি নির্দেশে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তবে নির্দেশ অমান্য করে বর্ণমালা নামে ওই কিন্ডারগার্টেনে শিক্ষা ও দাফতরিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। অভিযানের সময় দেখা যায়, তিনটি কক্ষে অনেকটা গাদাগাদি করে দুই শতাধিক শিক্ষার্থীকে বসানো হয়েছে।

অনেক শিক্ষক-শিক্ষার্থীর মুখে মাস্ক ছিল না। শিক্ষার্থীদের মধ্যে ৫ থেকে ৯ বছরের শিশুর সংখ্যাই বেশি। বাইরে জটলা করে দাঁড়িয়ে থাকা অনেক অভিভাবকদের মুখে ছিল না মাস্ক। করোনা পরিস্থিতির মধ্যে ওই কিন্ডারগার্টেনে স্বাস্থ্য সুরক্ষার তেমন কোনো ব্যবস্থাই নেয়া হয়নি।

তিনি আরও জানান, আইন লঙ্ঘন করায় কিন্ডারগার্টেনের পরিচালক ও প্রধান শিক্ষক অপু চন্দ্র দাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা