অপরাধ

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

সান নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আরও পড়ুন: সন্ধ্যায় আসছেন ডেরেক শোলে

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে জানানো হয়, ‘ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।’

আইন প্রয়োগকারী সংস্থাটি আরও জানায়, গ্রেফতারদের কাছ থেকে ১২ হাজার ১১০ পিস ইয়াবা, ৩৬৪ গ্রাম হেরোইন ও ৩০ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আরও পড়ুন: গঠিত হলো জাতীয় পেনশন কর্তৃপক্ষ

এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে সংশ্লিষ্ট থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: শিক্ষামন্ত্রী

শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী,...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

তারেক রহমানের জন্মদিনে শিশুদেরকে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ন...

উলিপুরে দীর্ঘ ৪৩ বছর পর ফের খুলল বিদ্যোৎসাহী পাঠাগার

দীর্ঘ ৪৩ বছর বিরতির পর আবার খুলল বিদ্যোৎসাহী পাঠাগ...

মাদারীপুরে বৃদ্ধাকে হত্যার পর কানের দুল ছিনতাই

মাদারীপুরে স্বর্ণের কানের দুল ছিনতাইয়ের সময় হামলার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা