অপরাধ

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ৫ হাজার পিস ইয়াবাসহ মো.সাদ্দাম হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে (ডিবি) পুলিশ।

আরও পড়ুন: বছরে ৪৪৬ শিক্ষার্থীর আত্মহত্যা

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর ২ টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত সাদ্দাম হোসেন সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানহাটা গ্রামের আক্তার মোল্লার ছেলে।

আরও পড়ুন: সংবিধান অনুযায়ী নির্বাচন হবে

মুন্সীগঞ্জ আদালতে হাজির করলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। আদালত জবানবন্দী গ্রহণের পর তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালে উপজেলার পানহাটা ফকির বাড়ি গ্রামের নুর মোহাম্মদের বাড়ির সামনে পাকা রাস্তার উপর দুইজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বোমা হামলা, নিহত ৪০

মুন্সীগঞ্জ কোট পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন জানান, আটককৃত সাদ্দাম হোসেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের বরাবর স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদানের পর তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, ৫ হাজার পিস ইয়াবাসহ ধৃত আসামিকে আটক করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা