অপরাধ

খাটের নীচ থেকে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী আটক

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের পূর্ব বাদুরতলা গ্রামের মিলবাড়ি এলাকায় শারমিন বেগম (২৫) নামে এক সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ ঘরের খাটের নিচে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী মোঃ হাসানের বিরুদ্ধে।

আরও পড়ুন: স্কুলছাত্রীর খুনির ফাঁসির দাবি

রোববার দুপুরে উপজেলার পূর্ব বাদুরতলা গ্রামের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত হাসানকে আটক করেছে। হাসান উপজেলার পূর্ব বাদুরতলা গ্রামের মিলবাড়ি এলাকার শহিদুল ইসলামের ছেলে ও পেশায় রিক্সাচালক। শারমিন সদর উপজেলার শাচিলাপুর গ্রামের মনির খানের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, হাসান নেশাগ্রস্থ হওয়ায় প্রায়ই স্ত্রী শারমিনকে নানা কারনে নির্যাতন করে আসছিলো। রোববার দুপুর স্বামীকে পারিবারিক বিরোধের জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে হাসান তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে নিজঘরের খাটের নিচে লুকিয়ে রাখে। একটি শিশু খাটের নীচে তাকে দেখতে পেয়ে বাড়ির সবাইকে বলে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

রাজাপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ওই বাড়ির খাটের নিচ থেকে ওই নারীর মরহেদ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার মরহেদ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় অভিযুক্ত হাসানকে সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার: জয়নুল আবেদিন

বিএনপি ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্...

সৌরভ-আশুতোষকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম ‘ককরোচ’দের

ভোটার তালিকা সংশোধনের একটি বিতর্কিত প্রক্রিয়াকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে...

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘জেলার ২’ মুক্তির...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা