মৃত এসআই জাহাঙ্গীর
অপরাধ

গাড়িচাপায় এসআই নিহত

জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্বরত অবস্থায় গাড়িচাপায় হাইওয়ে পুলিশের এসআই (পরিদর্শক) মো. জাহাঙ্গীর নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে ডিউটিরত অবস্থায় মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে কুমিল্লা জোনের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত মো. জাহাঙ্গীর দাউদকান্দি হাইওয়ে থানায় উপরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি শেরপুর সদর উপজেলার এদাদিয়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে। ১৯৯৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, এসআই জাহাঙ্গীর দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় রাতে মহাসড়কের ঢাকামুখী লেনে যানজট নিরসন ও নিরাপত্তায় দায়িত্ব পালন করে আসছিলেন।

ডিউটিরত অবস্থায় সড়ক পারাপারের সময় রাত ১টার দিকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুন: ইউনিস তাণ্ডব, ২ লাখ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সংবাদ পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা