অপরাধ

৩ বছরের সাজার ভয়ে পালাতক ১৭ বছর

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ১৭ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন মো. শফিকুল ইসলাম (৬৬)। বুধবার (১৩ অক্টোবর) শফিকুল ইসলামকে ফরিদপুরের আমলী আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, মধুখালী সিআর মামলা নং ৫১/০৪ এ প্রতারণা মামলায় আদালত শফিকুল ইসলামকে ৩ বছরের সাজা দেন এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ৬ মাসের সাজা প্রদান করেন আদালত।

তিনি আরও জানান, দীর্ঘ ১৭ বছর আগে মামলার রায় ঘোষণার পর শফিকুল ইসলাম আত্মগোপনে চলে যান। এরপর তাকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। কিন্তু তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অবশেষে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শফিকুল ইসলামকে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বড় পাতুরিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শফিকুল ইসলাম এতোদিন তার শ্বশুর বাড়ি পাতুরিয়া গ্রামে ছিলেন। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা