অপরাধ

রাজধানীতে চক্রবদ্ধ ৪ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে চক্রবদ্ধ চার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম।

গ্রেফতারকৃতরা হলেন মো. রফিকুল ইসলাম বাবু, মো. ফিরোজ আলম, মো. রিয়াজুল ইসলাম ও মো. কামরুল ইসলাম। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম সমূহ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, গত বুধবার রাত সাড়ে ১২টায় ফকিরাপুল পানির ট্যাঙ্কির সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

এ নিয়ে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, কয়েকজন ফকিরাপুল পানির ট্যাঙ্কির সামনের ফুটপাতে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রফিকুল, ফিরোজ, রিয়াজুল ও কামরুলকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতদের ডাকাতির কৌশল সম্পর্কে তিনি বলেন, প্রথমে তারা রাতে বিভিন্ন এলাকায় ঘুরে যেসব বাসার বাতি নেভানো থাকত সেই সব বাসা টার্গেট করত। টার্গেটকৃত বাসার অস্থায়ী গৃহকর্মী বা নাইট গার্ডের মাধ্যমেও তথ্য সংগ্রহ করে তারা। সুযোগ বুঝে গভীর রাতে ওই বাসার দরজা জানালা ভেঙে বাসার মালিককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে।

মো. মাহবুব আলম আরও বলেন, লুট করে চলে যাওয়ার সময় বাসার দরজায় তালা লাগিয়ে দেয় তারা। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছেন এই গোয়েন্দা কর্মকর্তা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা