অপরাধ

চাল চোরদের বিরুদ্ধে দুদকের সাতটি মামলা

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক নিরাপত্তা কর্মসূচির চাল, ত্রাণসহ অন্যান্য সরকারি সুবিধা আত্মসাতের অভিযোগে এখন পর্যন্ত সাতটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২২ এপ্রিল বুধবার দুদক চেয়ারম্যানকে কমিশন গোয়েন্দা শাখা থেকে এসব তথ্য জানানো হয়।

এই সাত মামলায় এরইমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পলাতক রয়েছে তিন আসামি।

দুদক সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল থেকে দুদক ত্রাণসহ সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির কার্যক্রম নজরদারি শুরু করে। ১২ এপ্রিল বগুড়ায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়ে প্রথম মামলাটি দায়ের করা হয়। এরপরে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় আরও ছয়টি মামলা দায়ের করা হয়।

কমিশনের গোয়েন্দা শাখা থেকে সারাদেশে অভিযানের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হওয়ার পর দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ কর্মকর্তাদের কর্মস্পৃহাকে স্বাগত জানান।
এসময় তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কোনোপ্রকার অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। এখন পর্যন্ত যেসব মামলা করা হয়েছে সেগুলোর দ্রুত তদন্ত শেষ করতে হবে। দুদকের গোয়েন্দা শাখা, সব সমন্বিত জেলা এবং সব বিভাগীয় কার্যালয় ত্রাণ কার্যক্রমের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিবিড় দৃষ্টি রাখবে। যাকেই ত্রাণ আত্মসাতে সম্পৃক্ত পাওয়া যাবে, তাকে আইনের আমলে নিয়ে আসতে হবে।

গত ১২ এপ্রিল প্রথম মামলাটি হয় বগুড়ার শিবগঞ্জ উপজেলার ওএমএস ডিলার মো. মশিউর রহমানের বিরুদ্ধ। সরকারের ৭৭০ কেজি চাল আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়। এ মামলার আসামি পলাতক রয়েছে।

২১ এপ্রিল মঙ্গলবার ৭ম মামলাটি দায়ের করা হয় নড়াইল জেলার কালিয়া উপজেলার একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা