অপরাধ

আদরের কথা বলে মাদরাসা ছাত্রকে বলাৎকার

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মিজানুর রহমান (২৭) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ সাহেবপাড়া এলাকার জামিয়াতুল ইমান মাদরাসায় এ ঘটনা ঘটে। শনিবার রাত ৯টার দিকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিজানুর রহমান সিলেটের জকিগঞ্জ থানার কোনাগ্রাম এলাকার মজিবুর রহমানের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী (৯) আট মাস ধরে সিদ্ধিরগঞ্জে জামিয়াতুল ইমান মাদরাসার ছাত্রাবাসে থেকে পড়াশোনা করছিল। ২ অক্টোবর দুপুর ২টায় একই মাদরাসার আবাসিক শিক্ষক মিনহাজুর তাকে মাদরাসার নিচতলার রুমে ডেকে নিয়ে আদর করার কথা বলে বলাৎকার করেন।

ইতোপূর্বে বিভিন্ন সময়ে মিনহাজুর আদর করার কথা বলে ডেকে নিয়ে ওই ছাত্রকে একাধিকবার বলাৎকার করেছেন বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়। বিষয়টি পরিবারের সদস্যসহ অন্য কাউকে যাতে না বলে সেজন্য বিভিন্ন রকমের ভয়ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি দেন শিক্ষক।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা