অপরাধ

শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে শিশু ধর্ষণের অভিযোগে ফেরদৌস (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. ফেরদৌস ঘিওর উপজেলার সিংজুড়ী ইউনিয়নের মোহম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৫ বছরের ওই শিশুকে সোমবার বিকালে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী ফেরদৌস। এ সময় বাড়িতে অন্য কেউ ছিলো না। পরে শিশুটি তার মাকে ঘটনা জানায়।

সন্ধ্যায় শিশুটির চাচা বাদি হয়ে ঘিওর থানায় মামলা দায়ের করলে রাতেই ফেরদৌসকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ৩নভেম্বর দুপুরে তাকে আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর করে জেলহাজাতে পাঠান বিচারক।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. সালাম জানান, আসামি ফেরদৌস একটি অটোগ্যারেজে কাজ করেন। নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। তার ডাক্তারি পরীক্ষা এবং আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা