সারাদেশ

কিশোরকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: বগুড়ায় চোর সন্দেহে জয় (১৭) নামের ১ কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : হরতালের দ্বিতীয় দিনেও মাঠে আ’লীগ

রোববার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার জয় শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামে মৃত মকবুল মাস্টারের ছেলে মন্টুর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ খবর পেয়ে সকালে সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নুরইল গ্রাম থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

আরও পড়ুন : দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

স্থানীয়রা বলেন, রাত সাড়ে ৯টার দিকে মন্টুর বাড়িতে জয় ঢোকে। এ সময় চোর ঢুকেছে সন্দেহে মন্টু চিৎকার করলে তার বড় ভাই আশরাফুল ঘর থেকে বেরিয়ে আসেন। এ সময় লোকজন দেখে ভয় পেয়ে জয় প্রাণে বাঁচাতে ওই বাড়ির কাঁঠাল গাছে উঠে পড়ে। এরপরে গাছ হতে জয়কে নামিয়ে তাকে ২ ভাই মিলে মারধর করে।

চোর ধরা খবর পেয়ে গ্রামের অনেক লোকজন সেখানে জড়ো হয়ে ওই কিশোরকে মারধর করে। পরে রাত ১০টার দিকে মন্টুর বাড়িতেই কিশোরের মৃত্যু হয়। এ দিকে তার মৃত্যুর ঘটনাটি বুঝতে পেরে এর আগেই পালিয়ে গেছেন মন্টু ও আশরাফুল দুই ভাই। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন : হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে সাইহান ওলিউল্লাহ জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আর জিজ্ঞাসাবাদ করার জন্য তিনজনকে ঘটনাস্থল থেকে নিয়ে এসেছি। তাছাড়াও এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/একে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা