সারাদেশ

সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি : পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আইনুল হক (৩২) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : শার্শায় আহছানিয়া মিশনের সমাবেশ অনুষ্ঠিত

মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে বাংলাবান্ধা ইউপির অন্তর্গত দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার ৪৪৮ মেইন পিলারের ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার আকবর আলীর ছেলে।

নিহতের বড় ভাই আজিজুল হক বলেন, আইনুল গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ পেশায় না থাকতে বারবার নিষেধ করেছিলাম। মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকজনের সঙ্গে সে গরু আনতে ভারতীয় সীমান্তে যায়। রাত আড়াইটার দিকে গুলির শব্দ শুনতে পাই। আজ (বুধবার) সকালে ভারতে থাকা আত্মীয়স্বজনের মাধ্যমে ফোনে জানতে পারি ভারতের কাঁটাতারের বেড়ার কাছে তার মরদেহ পড়েছিল। পরে মরদেহ বিএসএফ ভারতে নিয়ে গেছে।

আরও পড়ুন : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিএসএফের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যোগাযোগ করে। মরদেহ শনাক্তসহ মরদেহ ফেরত পেতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। তবে দুপুরের আগেই বাংলাবান্ধার দক্ষিণ কাশিমগঞ্জ সীমান্তের বিপরীতে ভারতের ফাঁসিদেওয়া থানা এলাকার বিএসএফ সদস্যরা মরদেহটি ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ ঘটনায় বিএসএফের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাবান্ধা বিওপি ক্যাম্পের কমান্ডার আব্দুর রহমান বলেন, এ বিষয়ে এখনো কিছু বলতে পারছি না। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

আরও পড়ুন : গাজীপুরে শ্রমিকদের ভাঙচুর-অবরোধ

বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বলেন, মঙ্গলবার গভীর রাতে বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি করে। এ ঘটনায় গরু ব্যবসায়ী আইনুল মারা গেছে বলে জানতে পেরেছি।

এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল যুবায়েদ হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা