সারাদেশ

ট্রাকচাপায় প্রাণ গেল বিজিবি সদস্যের

জেলা প্রতিনিধি : গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রাকচাপায় শাহিদুর রহমান (৩৮) নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : স্বাধীনভাবে নির্বাচন হয়েছে

বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিকেবাড়ি সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিদুর রহমান সাতক্ষীরার তালা থানার শাহাজাদপুর (খেশরা) গ্রামের দেলবর ফকিরের ছেলে।

আরও পড়ুন : চীনে রেঁস্তোরায় বিস্ফোরণে নিহত ৩১

আহতরা হলেন- নায়েক মো. জহির, শেখ রিয়াজুল, ল্যান্স নায়েক মোহাম্মদ আকাশ, ফয়সাল, মেহেদী ও সিপাহি সংগ্রাম আহত হন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় গাজীপুরের হোতাপাড়ায় কর্মরত বিজিবি সদস্যরা পিটি করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে রাজন্দ্রেপুর ফায়ারিং রেঞ্জে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি সদস্যদের চাপা দেয়। এতে নায়েক সাহিদুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও ছয়জন বিজিবি সদস্য আহত হন। আহতদের রাজেন্দ্রপুর সিএমএইচে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর নিহত বিজিবি সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ঈদের পর বাড়ছে চিনির দাম

ওসি আরও জানান, এ ঘটনায় চালক নেত্রকোণার দুর্গাপুর থানার নোয়াপাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে মোহাম্মদ ইয়াসিন (৩০) ও সহকারী আলীকে ট্রাকসহ আটক করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা