সারাদেশ

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাঁচবে দেশ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আলফাডাঙ্গায় ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত আলফাডাঙ্গা পৌরসদরের চৌরাস্তা, বাসস্ট্যান্ড, বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা বাজার, পাঁচুরিয়া ইউনিয়নের বেডির হাটবাজার ও ভেন্নাতলা বাজার, বানা ইউনিয়নের বানা বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন তিনি। গণসংযোগের আগে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন তিনি।

আব্দুর রহমান বলেন, দলের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। দলকে সুসংগঠিত করতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করুন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ বাঁচবে আপনারাও বাঁচবেন। আর আমি যদি প্রধানমন্ত্রীর পাশে থাকতে পারি এই এলাকায় আরো উন্নয়ন হবে। আপনারাও ভালো থাকতে পারবেন। মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, তেমনি একজন রাজনৈতিক নেতা মানুষ বা কর্মী ছাড়া থাকতে পারে না। আমি দুইবার এ আসনে এমপি থাকাকালেও আপনাদের পাশে ছিলাম এখনো আছি। নির্বাচন আসলেই অনেকেই এলাকায় দেখা যাবে। সেটা আপনারাই বিবেচনা করবেন আগামী সংসদ নির্বাচনে কাকে এ এলাকা থেকে নির্বাচিত করবেন!

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফুজ্জামান তারা, ইকবাল হাসান চুন্নু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম, যুগ্মসাধারণ সম্পাদক সাইকলন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, টগরবন্দ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান কচি, প্রচার সম্পাদক কাছেদ শেখ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি কাজী কাউসার হোসেন টিটো প্রমুখ।

এছাড়া রাত সাড়ে ৮টায় বোয়ালমারী বোয়ালমারী পৌর সদরের তালতলা বাজার এলাকায় স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে এক পথসভায় বক্তব্য রাখেন আব্দুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী সহসভাপতি আব্দুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মিলন মৃধা, সহ-প্রচার সম্পাদক এনামুল হক, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা, জেলা যুবলীগের সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটু, দাউদুজ্জামান প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে হবে: অর্থমন্ত্রী

ব্যাংক ঋণ ও সরকারি কোষাগারের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থায়নের উৎস বৈচিত্র্যময়...

বিজিবির বাধায় নদীপথে ১৫ জনের পুশইন চেষ্টা ব্যর্থ বিএসএফের 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে বাংল...

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউর (নৈবর্ত্তিক)...

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন

গত মে মাসে দেশে ৫৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭০৫...

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নোয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আগ...

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত, আহত ১

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধা...

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

নোয়াখালীর সোনাইমুড়ীতে মো.ফয়েজ উদ্দিন, (৪৪) নামে এক ব্যবসায়ীকে মাদকসেবী আখ্যা...

আসামে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫ সেনাসদস্য

ভারতের আসাম রাজ্যে বিমান বাহিনীর একটি সামরিক পরিবহন বিমান দুর্ঘটনার শিকার হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা