ফাইল ফটো
সারাদেশ
সেনবাগে তরুণকে কারাদণ্ড

বন্ধুর পরীক্ষার প্রক্সি দিয়ে আটক!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় এসএসসি’র ব্যবসায় শিক্ষা পরীক্ষার প্রক্সি দেওয়ায় সময় এক তরুণকে আটক করা হয়েছে। পরে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে মাদক ফেলে পালালো আসামি!

সোমবার (২২ মে) দুপুর ১২টার দিকে সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষার পরীক্ষায় এ ঘটনা ঘটে।

এরপর সেখানে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত হাসিবুর রহমান (২০) উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের দক্ষিণ কাদরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং ফেনীর দাগনভূঞার ইকবাল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন : মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আশ্রাফুর রহমান নামে তার এক বন্ধুর ব্যবসায় শিক্ষা পরীক্ষায় প্রক্সি দেয়ার সময় তাকে আটক করা হয়।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার বলেন, ওই তরুণের প্রবেশপত্র ও রেজিস্টেশন কার্ড যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে সে অন্যের (আশ্রাফুর রহমানের) প্রক্সি দেয়ার কথা স্বীকার করে।

আরও পড়ুন : চুরির অপবাদে শিশু নির্যাতন!

পরে ওই তরুণকে সাজা দিয়ে পুলিশের কাছে সোর্পদ করা হয়। আর প্রকৃত ছাত্র আশ্রাফুর রহমানকে পরীক্ষা থেকে বহিস্কার করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা