সারাদেশ

চোরাই মোবাইলসহ গ্রেফতার ২

এস এম রেজাউল করিম : ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানা এলাকা থেকে অভিযান চালিয়ে মোবাইল চক্রের দুই সদস্যকে ২০টি চোরাই মোবাইলসহ গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : বিশ্বনেতাদের আস্থা বুঝতে বিএনপি ব্যর্থ

আসামিরা হলো ভোলা জেলার তজিমউদ্দিন থানার ডায়াপার গ্রামের অনিল চন্দ্র দাসের পুত্র উজ্জল চন্দ্র দাস, আব্দুল্লাহ আল মামুন, নোমান (৪৩) ও কেরাণীগঞ্জ থানার চরওয়াসপুর এলাকার হাজী আলেক মিয়ার পুত্র মোঃ সাদিক হোসেন (২১)।

কেরাণীগঞ্জ মডেল থানার এসআই অলক কুমার দে ও এসআই মোঃ রিয়াজ মাহমুদ গোপন তথ্যের ভিত্তিতে আটিবাজার মসজিদ মার্কেটের সামনে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করার সময় তাদেরকে আটক করে।

আরও পড়ুন : চীনে গাড়ি উল্টে ১১ জনের মৃত্যু

এসময় তাদের কাছ থেকে একটি ব্যাগে তল্লাশি করে ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি ঐ চক্রটি। শুক্রবার কেরাণীগঞ্জ মডেল থানায় ৪১৩ ধারায় একটি মামলা (নং-৬৯) দায়ের হয়েছে। আসামিদের ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চেয়েছেন। আদালত কোন আদেশ এখন পর্যন্ত দেয়নি।

কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন অর-রশিদ, পিপিএম বলেন, শুক্রবার সকালে তাদের নিকট গোপন সংবাদ আসে একটি চক্র চোরাই মোবাইল বিক্রি করছে। এমন খবর পেয়ে পুলিশ সুপার মোঃ -আসাদুজ্জামান (পিপিএম- বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (কেরাণীগঞ্জ সার্কেল) মোঃ শাহাবুদ্দীন কবীর (বিপিএম) এর নির্দেশে অভিযান চালিয়ে তাদের দুইজনকে একটি ব্যাগসহ আটক করা হয়। ব্যাগ তল্লাশি করে ২০টি মোবাইল পাওয়া যায়। যার কোন কাগজপত্র নাই। এরমধ্যে তিনটি মোবাইলের আইএমইআই নম্বর কাটা। আসামীদের জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন এলাকা হতে চোরদের মাধ্যমে চোরাই মোবাইল সংগ্রহ করে আইএমইআই নম্বর নষ্ট করে বিভিন্ন মানুষের কাছে বিক্রয় করে আসছে। তারা একটি সংঘবদ্ধ চোরাই মোবাইল চক্রের সক্রিয় সদস্য। তারা চোরাই মোবাইলগুলোকে অভিনব কায়দায় আইএমইআই নম্বর কেটে ফেলে। যার ফলে চোরাই মোবাইল এর প্রকৃত মালিক শনাক্ত করা অসম্ভব হয়ে পড়ে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা