সারাদেশ

বোয়ালমারীতে ইয়াবাসহ আটক ৩

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রাম থেকে সাড়ে ৫শ পিস ইয়াবা বড়িসহ লিয়াকত শেখ (২৩), আব্দুর রহমান (৩৫), দোলা আক্তার সুইটিকে (২৫) আটক করেছে ফরিদপুর জেলা গোয়ান্দা পুলিশ।

আরও পড়ুন : কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত

আটককৃত আব্দুর রহমান মধুখালী উপজেলার মেছেরদিয়া গ্রামের বাসিন্দা। দোলা আক্তার সুইটি একই গ্রামের রুবেল শেখের স্ত্রী, লিয়াকতের বাড়ি বনমালিদিয়া। কান্দাকুল গ্রামের চুন্নু মোল্যা ওরফে সুদে চুন্নুর বাড়িতে ভাড়া থেকে তার ছত্রছায়ায় এই মাদক ব্যবসা করছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে চুন্নু মোল্যা বলেন, দোলা আক্তার সুইটির বাবার সঙ্গে আমার সম্পর্ক। সেই সূত্রে তাকে ঘর ভাড়া দিয়েছি। মাদক ব্যবসার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আটকের ঘটনায় জেলা গোয়ান্দা পুলিশের এসআই মো. হান্নান মিয়া বাদি হয়ে বোয়ালমারী থানায় (১২ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মামলা নম্বর ৯।

আরও পড়ুন : ছয় জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামে চুন্নু মোল্যার বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে সাড়ে ৫শ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেন।

থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ফরিদপুর জেলা গোয়ান্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার সকালে সাড়ে ৫শ পিস ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করেন। আটকের ঘটনায় শুক্রবার গোয়ান্দা পুলিশের এসআই মো. হান্নান মিয়া বাদি হয়ে মামলা করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা