সারাদেশ

শরীয়তপুরে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা আব্দুল আলীম বেপারীর উদ্যোগে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের বিভিন্ন অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র (শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবী) এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : নির্বাচনে পর্যবেক্ষকদের স্বাগত জানাবো

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিনব্যাপী এসব বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতৃবৃন্দ।

এসময় আবদুল আলীম বেপারী বলেন, দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়ে যেসব রাষ্ট্রনায়ক বিশ্ব নেতৃত্বে গৌরবের অধিকারী হয়েছেন, তাদের অন্যতম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বের বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। নিম্ন আয়ের বাংলাদেশ এখন পরিণত হয়েছে মধ্যম আয়ের দেশে। এদেশের জনগণ উন্নয়নে বিশ্বাসী, আর সেই উন্নয়নের কাণ্ডারি হয়ে সেবা করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে জনগণের রায়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন। তিনি পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বের ইতিহাসে এক বিরল রেকর্ড সৃষ্টি করবেন।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় ৯ ওমরাহ যাত্রীর মৃত্যু

তিনি আরও বলেন, আমি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা