সারাদেশ

উখিয়ায় ঘরে ঢুকে রোহিঙ্গা মাঝিকে হত্যা

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে শাহাব উদ্দিন (৩৫) নামে এক সাব মাঝিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: ২৫ পুলিশ কর্মকর্তা বদলি

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভোররাতে উখিয়ার বালুখালী ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। মৃত মাঝি একই ক্যাম্পের ৮/১৪ নং ব্লকের মৌলভী মনির আহাম্মদের ছেলে। তিনি ওই ক্যাম্পে সাব মাঝি এবং স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করতেন।

বিষয়টি নিশ্চিত করে ৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিড়িয়া) মোঃ ফারুক আহমেদ বলেন, ‘দুষ্কৃতিকারীদের একটি দল একজন সাব মাঝির ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে। বিষয়টি টের পেয়ে ভিকটিম শাহাব উদ্দিন ঘরের পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টাকালে দুষ্কৃতিকারীরা তাকে ধরে ফেলে। এরপর বুকের মাঝখানে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। যার ফলে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

আরও পড়ুন: জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই

এটি টার্গেট কিলিংয়ের একটি অংশ উল্লেখ করে তিনি বলেন, ‘এ ঘটনায় হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। লাশ উদ্ধার করে থানা পুলিশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা