সারাদেশ

টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে

সান নিউজ ডেস্ক: গাজীপুরের ভবানীপুর এলাকায় সামিন টেক্সটাইল মিলের তুলার গুদামের আগুন প্রায় ১৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুন: ২৫ পুলিশ কর্মকর্তা বদলি

সোমবার (২৯ নভেম্বর) রাত ১২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং মঙ্গলবার বেলা ১২টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।

তিনি বলেন, সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকার সাফারী পার্ক সড়কে শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুন লাগার প্রায় ১৩ ঘণ্টা পর পাঁচটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত ও আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

আরও পড়ুন: চীন-যুক্তরাজ্য সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ

মিলের পরিচালক আবুল খায়ের মানিক জানান, আমাদের লোকজন যারা টের পাইছে তখন বাজে রাত ১২টা। টের পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে, কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসে নাই।

তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে সাড়ে তিনশ থেকে চারশ কোটি টাকার বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করছি। পূর্ণাঙ্গ হিসাব করলে ক্ষয়-ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে তিনি জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা