সারাদেশ

কিশোর চালককাণ্ডে প্রাণ গেল ছাত্রের

আমিরুল হক, সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হামুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: আমি তো তার মুখ বন্ধ রাখতে বলিনি

নিহত শিক্ষার্থীর নাম তরিকুল ইসলাম (১৩)। সে একই ইউনিয়নের রথেরপুকুর এলাকার জোবাইদুল ইসলামের ছেলে এবং স্থানীয় বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তরিকুল এলাকায় এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিল। এ সময় হামুরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তরিকুল সড়কে পড়ে গেলে মাইক্রোবাসটি তার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যায় তরিকুল।

আরও পড়ুন: আমি তো তার মুখ বন্ধ রাখতে বলিনি

নিহত তরিকুলের মামা ছামেদুল ইসলাম বলেন, মাইক্রোবাস চালক ফরতাজ (২৫) বাড়ি ওই গ্রামেই। ফরতাজ নিজে না চালিয়ে তার ভাতিজা সোহেল (১৩) দ্বারা মাইক্রোবাস চালিয়ে রংপুরে তারাগঞ্জের দিকে যাচ্ছিলেন। চালক ফরতাজ আমার স্কুল পড়ুয়া ভাগিনাকে পরিকল্পিতভাবে মেরে ফেলেছে। আমি এর সঠিক বিচার চাই।

তিনি আরও বলেন, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: আপনারা দেশের কথা ভাবুন

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাসস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা বিষয়টি দেখছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা