সারাদেশ

নলকূপের পানি পান করে ৫০ শিক্ষার্থী অসুস্থ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার শতিলপুর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) ভর্তি হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ওইসব শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: রোহিঙ্গাদের ফেরার ব্যবস্থা করতে হবে

শীতলপুর উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলতাফুর রহমান বলেন বুধবার সকাল ১১টায় হঠাৎ করে ৮/১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের অসুস্থ হওয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় টিউবওয়েলের পানি পান করার পর তারা পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়ছে।

বিষয়টি তাৎক্ষণিক আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নিশিখা আশা ও উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল অবহিত করা হলে তারা আর কাউকে ওই নলকুলের পানি পান করতে নিষেধ করেন।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আসাদুজ্জামান বলেন বিকেল ৩টা পর্যন্ত ওই বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা দেওয়ার পর প্রত্যেকে এখন শঙ্কামুক্ত।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা বলেন, নলকূপের পানি পান করে অনেক ছাত্র-ছাত্রী অসুস্থ হওয়ার খবর শুনে তাৎক্ষণিক ভাবে বিদ্যালয় পরিদর্শন করি। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা হয়।

উপজেলা নির্বাহী অফিসার বহ্নিশিখা আশা বলেন, বিদ্যালয়ের নলকূপের পানি পান করে শীতলপুর উচ্চ বিদ্যালয়েরবেশ কিছু শিক্ষার্থী অসুস্থ হওয়ার পাওয়া মাত্র তাদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা