৯৯৯-এ  ফোন, আহতদের উদ্ধার করল পুলিশ
সারাদেশ

৯৯৯-এ ফোন, আহতদের উদ্ধার করল পুলিশ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম করা হয়েছে। ৯৯৯ এ ফোন পেয়ে আহতদের উদ্ধার করে ঝালকাঠি হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ।

আরও পড়ুন : দেশে আরও ৪ জনের প্রাণহানি

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এঘটনা ঘটে।

আহতরা হলেন, ঝালকাঠি সদর উপজেলার পিপলিতা গ্রামের আবুল কালাম আজাদ (৭০), ভাই আব্দুস সালাম (৬৫), কামাল হোসেন (৫৩), ছেলে রমজান খান (২৩) ও চাচাতো বোন মাকসুদা বেগম ( ৬০)। আহতরা পুরুষ সদস্যরা ঢাকায় ভাঙ্গারির মালামাল বিক্রি করে।

আহতরা জানিয়েছেন, নিজের পৈত্রিক জমিতে তারা বসত ঘর তুলছিল। এসময় একই এলাকার মজিদ ডাকুয়া ও তার ছেলে শাহীন ডাকুয়া ভাড়া করা ১৫ থেকে ১৬ জন লোক নিয়ে লাঠি সোঠা নিয়ে হামলা চালায়।

আরও পড়ুন : অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি

হামলাকারীদের ভয়ে এলাকার কেউ তাদের রক্ষার জন্য এগিয়ে আসেনি। পরে ৯৯৯ এ ফোন দিলে ঝালকাঠি সদর থানা পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করায়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এব্যাপারে অভিযুক্ত মজিদ ডাকুয়ার সাথে যোগাযোগ করা হয়ে তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন : জাতিসংঘের ভূমিকায় মালয়েশিয়া ক্ষুব্ধ

ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, ‘ হামলায় দুই পক্ষের লোকজন আহত হয়েছে। তবে এঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা