সারাদেশ

ডেকে নিয়ে ৫ জনকে কুপিয়ে জখম

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসার কথা বলে ডেকে নিয়ে পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। তাদেরকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ব্রাজিলের দুর্দান্ত জয়

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় দশমিনা উপজেলার বেতাগী-শাকিনপুর ইউনিয়নের বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন মোঃ কামাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ৬৯ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রেখেছে মোঃ কাওসার মাওলানা গ্রুপ। ওই জমি ফিরে পেতে গত বুধবার দশমিনা আদালতে তাদের বিরুদ্ধে একটি জমি দখলের মামলা করেন তার বড় ভাই ফজলে করিম।

আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চাই

আদালতে মামলা হওয়ার পরে তারা ক্ষিপ্ত হয়ে যায়। শুক্রবার সকালে গাবতলার মোড় বাজারে বসে মীমাংসা হবে বলে তাদের ডেকে নেয় মোঃ নেছার উদ্দিন। ওই বাজারে গেলে পূর্বপরিকল্পিতভাবে মোঃ কাওসার মাওলানা, মোঃ নেছার উদ্দিন, মোঃ সোবাহান, সহিদুল ইসলাম (চুন্ন) ও মোঃ রাসেলসহ ১৫/২০ জনের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপরে অতর্কিত হামলা চালায়।

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ইমরান হোসেন (২৫), মোঃ মনির (৩৫), মোঃ ইব্রাহিম (৩০, নুরইসলাম (৬০), ও নুরুল হকসহ আমাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আমাদেরকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

আরও পড়ুন: মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

এ বিষয়ে অভিযুক্ত মোঃ কাওসার মাওলানার কাছে জানতে চাইলে বলেন, এ ঘটনায় আমাদের লোকজনও আহত হয়েছে। তাদের নিয়ে হাসপাতালে আছি। আমি আপনার সাথে পরে কথা বলবো।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা