পুকুরের মিলল যুবকের লাশ
সারাদেশ

পুকুরের মিলল যুবকের লাশ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলার রামেশ্বপুর গ্রামের একটি পুকুর থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : ১৭ বছরেও বিচার শেষ হয়নি

মৃত মো.ইয়াসিন (৩২) উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের নুরুল হুদা ছেলে।

বুধবার (১৭ আগস্ট) স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে বেলা ১১টার দিকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কবির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামেশ্বরপুর গ্রামে নাসির মোল্লার বাড়ির পাশের পুকুরের মধ্যে ইয়াছিনের ভাসমান লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেন। এরপর ঘটনাস্থল গিয়ে বেলা ১১টার দিকে ওই লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন : নিহতদের জন্য ৫ কোটি টাকা চেয়ে রিট

ওসি আরও বলেন, নিহতের পরিবার জানিয়েছে ইয়াসিন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলে। সে কাউকে কিছু না বলে বিভিন্ন সময় বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন দিকে চলে যেত।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল সন্ধ্যায় সে পুকুরের ঘাটে ওজু করতে নেমে পানিতে পড়ে মারা যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা