ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে কাটা গিয়ে এক যুবক নিহত হয়েছে।

আরও পড়ুন : উর্ধ্বমুখী পাগলা ঘোড়া ছুটবে কত দূর!

বুধবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার সময় ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনে কাটা গিয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রোড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্টেশন মাষ্টার বলেন, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে থামার আগেই চলন্ত অবস্থায় ট্রেন থেকে নামতে গেলে লাইনের ভেতর ঢুকে যায় ওই যুবক এবং কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

আরও পড়ুন : ১৯ দিনের অকটেন মজুত আছে

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে লাইন থেকে লাশ উদ্ধার করে। তবে নিহতের আনুমানিক বয়স ৩০ বছর হতে পারে।

এ বিষয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

অক্ষয়ের সঙ্গে জুটিতে আসছেন টলিউড কুইন রুক্মিণী!

বলিউডের খিলাড়ি খ্যাত তারকা অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন টলি...

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার ভিডিও করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনা মোবাইল...

নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে এক রাতে পৃ...

পর্যটন কার্নিভাল স্থানে গাছ কাটার খবর অপপ্রচার

সমাজিক যোগাযোগ মাধ্যমে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা