সারাদেশ

নির্বাচনে হেরে গিয়ে বিজয়ী সদস্যকে পিটিয়ে হত্যা

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের বেশাইনখান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে মোঃ শাহ আলম হাওলাদার নামে এক ব্যক্তি মারা গেছেন।

আরও পড়ুন: পুত্র সন্তানের মা হলেন কাজল

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। নিহত মোঃ শাহ আলম হাওলাদার একই ইউনিয়নের স্থান সিংহপুর গ্রামের প্রয়াত খালেক হাওলাদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত মোঃ শাহ আলম হাওলাদার স্কুলটির ম্যনেজিং কমিটির নির্বাচনে গত সোমবার ভোটে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন। নির্বাচনে জয়ের পর দিন মঙ্গলবার রাতে গ্রামের বাড়ির কাছে শাহ আলম ও ছেলে রাকিব একই এলাকার নির্বাচনী প্রতিপক্ষের সাথে মারামারিতে জড়িয়ে পড়েন। পরে আহত অবস্থায় বাবা ও ছেলেকে জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলম হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নিউমার্কেট এলাকার পরিস্থিতি শান্ত

নিহতের ছেলে রাকিব অভিযোগ করে বলেন, একই বাড়ির চাচা সম্পর্কের মামুন, নিলু ও হিরু কদিন আগে থেকেই তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে। পরে নির্বাচনে হেরে পরদিন সন্ধ্যায় বাড়ির কাছে মহড়া দেয়। রাতে মামুন, নিলু ও হিরুর নির্দেশে একই এলাকার ফয়সাল, রাসেল ও রানাসহ আরও কয়েকজন তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় রাকিবের ওপর হামালা চালায়। কাছাকাছি দোকান থেকে ছুটে এসে বাবা শাহ আলম ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা শাহ আলমকে মারধর করে। এতে মাটিতে লুটিয়ে পড়ে শাহ আলম মারা যান।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিতোষ কান্তি সুতর জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোটে শাহ আলম নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যু নির্বাচনী সহিংসতা বলে মনে হচ্ছে।

আরও পড়ুন: বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ২ হাজার

ঝালকাঠি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার এস. কে বড়াল জানান, শাহ আলমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে মৃত্যুর কারণ ময়নাতদন্তের আগে আনুমান করা যাচ্ছে না।

ঝালকাঠি সদর থানার ওসি মোঃ খলিলুর রহমান জানান, মরদেহের ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা