সারাদেশ

শর্ট সার্কিটের আগুল পুড়ল ৭ ঘর

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৭টি বসত ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

আরও পড়ুন: মনপুরায় ২৯ কৃষকের ৭০ গরু-মহিষ চুরি

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়নের ধন্যপুর এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করে উপজেলার ধন্যপুর গ্রামের মুন্সি বাড়িতে আগুন লেগে যায়। দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়লে পুড়ে যায় ৭টি বসত ঘর। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: তরমুজ বিক্রি নিয়ে ক্ষুব্ধ ওমর সানী

সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ফাইটার ম্যান আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। তবে হতাহতের ঘটনা ঘটেনি। এ অগ্নিকাণ্ডে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। তবে ভুক্তভোগী পরিবার গুলো দাবি করে, এ অগ্নিকাণ্ডে তাদের ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা