ছবি-সংগৃহিত
সারাদেশ

রেণু শিকারে ধ্বংস মাছের পোনা

বরগুনা প্রতিনিধি: বরগুনার পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর প্রায় ৬ শতাধিক পয়েন্টে আইন লঙ্ঘন করে রেণু শিকার করছেন মৎস্যজীবীরা। আর এতে করে ধ্বংস হচ্ছে কোটি প্রজাতির দেশীয় মাছের পোনা, জলজ প্রাণী ও মাছের ডিম।

রোববার (৩ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, বিষখালী নদীতে প্রায় ১০ হাজার জেলে মশারি জাল দিয়ে রেণু শিকার করছেন।

আরও পড়ুন: কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষায় বাঁধ নির্মান শুরু

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘রেণু শিকার করলে মাছের বংশ ধ্বংস হয়ে যাবে। কারণ রেণু শিকারের সময় কোটি প্রজাতির মাছের ডিম ও পোনা মারা যায়। এটা চলতে থাকলে সাগর ও নদী মাছ শূন্য হয়ে যাবে। জেলেদের সচেতন করার জন্য মৎস্য অধিদপ্তর থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কিছু জেলে এখনও রেণু শিকার করছেন। আমরা বেশ কয়েকটি অভিযানও করেছি। আমাদের প্রথম ধাপ ছিল, জেলেদের সচেতন করা। প্রত্যন্ত জেলে পল্লীতে রেণু শিকারের কুফল নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরও যদি জেলেরা রেণু শিকার করে মাছ ধ্বংস করতেই থাকে তাহলে কঠোর হওয়া ছাড়া উপায় থাকবে না।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা