সারাদেশ

সংস্কারের অভাবে গড়েয়া হাটের ড্রেনগুলো দুর্ভোগের কারণ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের গড়েয়া হাটের ড্রেন গুলো সংস্কারের অভাবে তা পানি নিস্কাশনে কোন কাজে আসছে না। এ কারণে হাটুরে ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

আরও পড়ুন: দেশে করোনা শনাক্ত ৮১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাটের পানি নিস্কাসনের জন্য হাটের পূর্ব পার্শ্বে একটি বড় ড্রেন নির্মাণ করা হলেও সেটি পানি নিস্কাশনে ভুমিকা রাখতে পারছে না।

স্থানীয়দের দাবি ড্রেনটি নির্মানে অনিয়মের অভিযোগ ওঠায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী এবং ব্যবসায়ীরা কাজটি বন্ধ করে দেয়।

বর্তমানে সামান্য বৃষ্টিতে হাটের রাস্তা গুলোতে এক হাটু পানি জমে থাকে। বিশেষ করে হাট কমিটির পক্ষ থেকে বছরে এক বারও হাটের ড্রেন গুলো পরিস্কার করা হয়না বলে জানান হাটের ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান,যারা গড়েয়া হাট ইজারা নিয়ে থাকেন তার শুধু নিজের স্বার্থে হাটটি ইজারা নেন। হাটের সরকারি জায়গায় তাদের প্রতিজনের ২৫/৩০টি দোকান ঘর রয়েছে। তাদের দোকান পাটে যেন কোন রকমের উপরী চাপ না আসে তাই সরকার দলীয় নেতাদের নাম ব্যবহার করে হাটের ডাক নেওয়া হয়। তারপরে হাটের সরকারি পতিত জায়গা দখল করে একাধিক দোকান ঘর নির্মাণ বানিজ্য চলে। হাটের ড্রেন পরিস্কার ও সংস্কারের জন্য সরকারি ভাবে টাকা বরাদ্দ থাকলেও কথাকার টাকা কোথায় যায় কোন তার সঠিক হিসাব।

আরও পড়ুন: নোয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার দায়ে গ্রেফতার ১

হাটের ব্যবসায়ীরা বলেন,গড়েয়া হাটের ড্রেনের বিষয়ে হাট কমিটির লোকজন কে জানালে তারা এবিষয়ে কোনরকমে কর্ণপাত করেন না।

হাট কমিটির সভাপতি রইছ উদ্দিন সাজু বলেন আমি নতুন চেয়ারম্যান। এখনো কোন বরাদ্দ আসেনি। কোন বরাদ্দ আসলে আগে হাটের ড্রেন গুলো পরিস্কার ও সংস্কার কাজ করা হবে।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: শামসুজ্জামান বলেন, হাটের ড্রেন নির্মানের কাজটি কেন বন্ধ রয়েছে তা দেখভাল করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা