সারাদেশ

কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লি. এর বার্ষিক বনভোজন

ইমরান আল মাহমুদ,উখিয়া: সমবায় শক্তি, সমবায় মুক্তি-উখিয়া উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক স্টেশনে অবস্থিত কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড'র বার্ষিক সাধারণ সভা ও বনভোজন সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: জেলেনিস্কির সঙ্গে বৈঠকে বসতে পারেন পুতিন

রোববার (২৭ মার্চ) সকালে ইনানী হোটেল লং বে তে সমিতির সদস্যরা পৌঁছালে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে কার্যকরী কমিটির ও সাধারণ সদস্যদের নিয়ে এক আনন্দ র‍্যালি বের হয়। এতে উপস্থিত অতিথিবৃন্দরাও অংশ নেয়।

র‍্যালি ইনানী প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেলে এসে মিলিত হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১১টায় কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লি. এর সভাপতি আবু ছিদ্দিক সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সওদাগরের সঞ্চালনায় সাধারণ সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। দুই অধিবেশনের মধ্য দিয়ে শেষ হয় কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠান।

সাধারণ সভা ও অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। তিনি বলেন,দক্ষিণ কক্সবাজারের বাণিজ্যিক স্টেশন হিসেবে কোর্টবাজার পরিচিত। দোকান মালিক ও ব্যবসায়ীদের সুশৃঙ্খলভাবে সংগঠিত করে রাখতে গঠিত সমবায় সমিতির কার্যক্রম সম্প্রসারিত হয়ে সমিতির সকল সদস্যদের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামনেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে সে প্রত্যাশা করে সমিতির সার্বিক সফলতা কামনা করি।

আরও পড়ুন: বুধবার রাজধানীর যেসব শপিংমল বন্ধ

প্রধান আলোচক ছিলেন কোর্টবাজার বণিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি ও বাংলা একাডেমির আজীবন সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী। প্রধান আকর্ষণ ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. সলিম উল্লাহ,রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা,জালিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী,আওয়ামীলীগ নেতা আছহাব উদ্দিন,উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার,ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম,ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম,রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসাহ উদ্দিন,সিনিয়র সাংবাদিক ফারুক আহমদ,এক্সিম ব্যাংকের পরিচালক সহ সমিতির নেতৃবৃন্দ ও অন্যন্যরা উপস্থিত ছিলেন।

সাধারণ সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির তিনবারের সভাপতি আবু ছিদ্দিক সওদাগর। বিগত অর্থ বছরের হিসাব বিবরণী পেশ করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান সওদাগর।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা