সারাদেশ

দেশের উন্নয়নে কাজ করছে সরকার

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেছেন, মধ্য আয়ের দেশে থেকে উন্নত দেশে রুপান্তর করতে হলে বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। পর্যটন শিল্পের বিকাশে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশে পর্যটনের উন্নয়নে কাজ করছে সরকার।

শুক্রবার (২৫ ফেব্রয়ারী) বিকালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় লক্ষী বাউর (জলাবন) পর্যটন কেন্দ্রের রেস্ট হাউজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক ইসরাত জাহান সভাপত্বিতে ও বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এছাড়া ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বানিয়াচং সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জমান খান ধন মিয়া, আরফান উদ্দিন, আহাদ মিয়া ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাশেদ আহমদ খান।

আরও পড়ুন: কিয়েভে ঢুকে পড়েছে রুশ বাহিনী

প্রতিমন্ত্রী আরও বলেন, হবিগঞ্জ জেলাকে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। আমাদের জাতীয় পর্যটন উন্নয়ন নীতিমালায় উন্নয়নে গুরুত্বারোপ করা হয়েছে।

এছাড়াও পর্যটন শিল্পের সমন্বিত উন্নয়নে যে পর্যটন মহা-পরিকল্পনা প্রণয়ন হচ্ছে তা টেকসই পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম এড. মুর্শেদুজ্জামান লুকু, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আসশাফ চৌধুরী বাবু প্রমূখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা