সারাদেশ

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ এলাকায় রেলপথ দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩৯ বছর বয়সী সোহরাব আলী ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাকডোব গ্রামের বাসিন্দা।

কাকডোব এলাকার বাসিন্দা হারুনুর রশিদ ও জুয়েল রানা বলেন, মানসিক ভারসাম্যহীন সোহরাব রেলপথ ধরে হাঁটছিল। তাঁকে কয়েকবার নিষেধ করা হয়েছিল, কিন্তু বারবারই তিনি রেললাইনে উঠছিলেন। রেলগাড়ি যাওয়ার পর তাঁর খণ্ডবিখণ্ড লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা গঞ্চগড়গামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস সকাল সাড়ে সাতটার দিকে ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ এলাকায় পৌঁছালে সোহরাব ট্রেনের নিচে কাটা পড়েন। এ সময় তিনি রেলপথ দিয়ে হাঁটছিলেন। খবর পেয়ে তাঁর স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন: পিলখানা হত্যার রায় কার্যকর করা হবে

ঠাকুরগাঁও রোড রেলওয়ের স্টেশনমাস্টার অখতারুল ইসলাম বলেন, আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস সকালে ছেড়ে যাওয়ার পর ট্রেনে কাটা পড়ে মানুষ মারা যাওয়ার খবর পান তিনি। বিষয়টি পুলিশকে হয়।

দিনাজপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার এরশাদুল হক বলেন, ওই ব্যক্তির দেহ খণ্ডবিখণ্ড হয়ে গেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা