সারাদেশ

বরিশালে ছাত্রাবাস থেকে অস্ত্রসহ আটক ৪

নিজস্ব প্রতিনিধি: বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্রাবাস থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ চার বহিরাগত যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার আলমগীর ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাফসান তালুকদার, আজাদ সরদার, ফুয়াদ আলম ও মুমতাহিন রহমান।

শনিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রাবাসে অভিযান পরিচালনা করে। এ সময় ব্যাডমিন্টন ব্যাগে লুকিয়ে রাখা দুটি দেশীয় ধারালো অস্ত্রসহ বহিরাগত চারজনকে আটক করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, এলাকাবাসী আমাদের খবর দিলে আমাদের একটি টিম গিয়ে তাদের আটক করে। তিনি বলেন, রাফসানসহ এদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

সাননিউজ/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচালক...

শেখ হাসিনার সময়ে গুম-খুন, অপরাধী শনাক্তে দেশজুড়ে হবে গণশুনানি

ক্ষমতাচ্যুত, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

বিশ্ববাজারে ফের ব্যারেলপ্রতি তেলের দাম ছুঁইছুঁই ৯৫ ডলার!

এক নজরে | তেলের বাজারে নতুন চাপ ■ মধ্যপ...

সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস পরাজয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা সফরটা বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের মতোই শেষ হলো। জোহানেসবার্গের...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা