সারাদেশ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এক পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত এক গাড়ির পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার সকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলাউদ্দিন। নিহত কাউসার আহম্মেদ (২০) মির্জাপুর উপেজলার কাহারতা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন মির্জাপুরের সোনালিয়া গ্রামের আনোয়ার হোসেন (৩২) ও মির্জাপুর এলাকার মুসলেম উদ্দিন (৫০)।

টাঙ্গাইলের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলাউদ্দিন জানান, সকালে শহরের পার্কবাজার থেকে কাঁচামালবাহী একটি পিকাপ (ঢাকা-মেট্রো-ন ১৪-৮৪৪৭) মির্জাপুরের দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি অজ্ঞাত গাড়ির পিছনে সজড়ে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশে দুমরে মুচরে গিয়ে চালক আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিকে গোড়াই হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা