ওভারটেক
সারাদেশ

ওভারটেক করতে গিয়ে উল্টে গেল বাস

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরে বাস উল্টে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। সোমবার (১ নভেম্বর) মেম্বারবাড়ী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ১ শিক্ষার্থী ছিল বলে নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। তিনি বলেন, শিক্ষার্থী নুসরাত জাহান কনা (২০) গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছিলেন। তবে, অপর নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। এছাড়া আরও ৫ জন আহত হয়েছে।

বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সৌখিন পরিবহনের বাসটি ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাওয়ার পথে সামনের বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা