ছবি সংগৃহীত
সারাদেশ

বেনাপোলে ককটেল বিস্ফোরণে আহত ৩

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের বেনাপোল স্থলবন্দর থানার সীমান্তবর্তী পুটখালী গ্রামের মধ্যমপাড়ায় ককটেল বিস্ফোরণে তিন যুবক আহত হয়েছেন।

শনিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পুটখালী গ্রামের গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল (৩৫), জিয়াউর রহমানের ছেলে রাশেদ (৪০) ও বাগআচাঁড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুর রহমান (৪০)।

আহতদের মধ্যে একজন জানান, তারা তিন বন্ধু রাত সাড়ে ৮টার দিকে পুটখালী মধ্যপাড়ায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় কিছু যুবক তাদের উপর ককটেল হামলা করে। এতে রাশেদের বাম হাতের কব্জি উড়ে যায়।

তবে স্থানীয় অপর একটি সূত্র দাবি করেছে, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রভাব বিস্তারে তারা ককটেল তৈরি করছিলেন। এ সময় ককটেল বিস্ফোরণে নিজেরাই আহত হন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দীন স্বপন জানান, আহতদের মধ্যে রাশেদের ডান হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সোহেল ও আশিকুরের অবস্থাও আশঙ্কাজনক।

বেনাপোল স্থলবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা