ছবি সংগৃহীত
সারাদেশ

তালতলীতে ২২ চীনা করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: বরগুনার তালতলীর তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ২২ চীনা নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সবাই দেড়মাস আগে চীন থেকে তালতলীতে এসেছেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে তাদের করোনা পজেটিভ আসে।

জানা গেছে, বুধবার (৬ অক্টোবর) করোনা উপসর্গ নিয়ে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ৩৭ জন চীনা নাগরিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। সেখান থেকে তাদের নমুনা বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরীক্ষা শেষে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে তাদের প্রতিবেদন পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়, নমুনা দেয়া ৩৭ জনের মধ্যে ২২ জন চীনা নাগরিক করোনা পজিটিভ।

বরগুনা জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জানান, তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের ২২ জন চীনা নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। ওই বিদ্যুৎকেন্দ্রে ৩০০ অ্যান্টিজেন কিট পাঠানো হয়েছে। বিকেল থেকেই চীনা নাগরিকদের সংস্পর্শে আসা বাংলাদেশিদের করোনা টেস্ট করানো হবে৷

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, করোনা আক্রান্ত ২২ চীনা নাগরিকের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত রাখা হয়েছে। কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসার জন্য পরিবহন ও অক্সিজেন প্রস্তুত রয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা