সারাদেশ

মাহমুদ উস সামাদের আসনে উপনির্বাচন আজ

সিলেট প্রতিনিধি: করোনায় মারা সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর সিলেট-৩ আসনে শনিবার (৪ সেপ্টেম্বর) উপনির্বাচন। এই নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। এজন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান, শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম প্রত্যেক কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙল), বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব) এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে (মোটর সাইকেল) রয়েছেন।

সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের বলেন, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবার রাত থেকে মাঠে নেমেছে আইনশৃংখলারক্ষাকারী বাহিনী।

সিলেট-৩ আসন দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। মোট ভোটার তিন লাখ ৫২ হাজার। গত ১১ মার্চ করোনায় মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। নির্বাচন কমিশন ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করে।

করোনা পরিস্থিতির কারণে দেরিতে নির্বাচনের তফশিল ঘোষণা হয়। ২ মার্চ ঘোষিত তফশিল ঘোষণার সময় ১৪ জুলাই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলেও পরে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশে ২৮ জুলাই নতুন তারিখ দেওয়া হয়। নির্বাচনের দুদিন আগে একটি রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত নির্বাচন স্থগিতের নির্দেশ দেন। অবশেষে ৪ সেপ্টেম্বর ভোটগ্রহণ হতে যাচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা