সারাদেশ

ফরিদপুরে আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুর আরও দু’জনের মৃত্যু হয়েছে। তবে তারা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে করোনায় কেউ মারা না যাওয়ায় জেলার মোট মৃত্যুর সংখ্যা ৫০৩ জনেই অপরিবর্তিত রয়েছে।

বুধবার (০১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মৃত ২ জনের মধ্যে ফরিদপুরের একজন এবং মাদারীপুরের একজন রয়েছেন। একই সময়ে ২৮২ নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৮৩ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ২৫ জনের মধ্যে ভাঙ্গায় ১ জন, বোয়ালমারীতে ১ জন, সদরপুরে ১ জন ও ফরিদপুর সদরে ২২ জন রয়েছেন। বাকী ২ জন শনাক্ত হয়েছে র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান জানান, করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ১১৬ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৮২ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫০৩ জন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা