সারাদেশ

ধর্ষণচেষ্টা মামলা তুলে না নেয়ায় বাদীকে মারধর 

নিজস্ব প্রতিনিধি, দেবীদ্বার (কুমিল্লা): কুমিল্লার দেবীদ্বারে ধর্ষণচেষ্টার অভিযোগে আদালতে দায়ের করা মামলা তুলে না নেয়ায় বাদী পরিবারের ওপর হামলার ঘটনায় ৪ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (২৭ আগস্ট) তাদেরকে আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।

এর আগে গত শুক্রবার দুপুরে উপজেলা সুলতানপুর ইউনিয়নের কুরছাপ পূর্বপাড়ায় এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

হামলায় ভুক্তভোগী কিশোরীসহ তার বাবা-মা আহত হয়েছেন। স্থানীরা তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এরপর পুলিশের সহায়তায় রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ৮ জনকে আসামি মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন, মো. কাউছার (৩৫), মো. হাসান (২৫), নুরুল ইসলাম (৬৫), মো. কামাল ৫৫), সফিকুর রহমান (৬০), নারগিছ (৩০), আনিকা (২৫), কুলছুম (৪০)। তারা সাবাই কুরছাপ গ্রামের বাসিন্দা এবং একই পরিবারের সদস্য। ওই মামলার বাদী-বিবাদী আপন চাচাতো ভাই বোন। ওদের মধ্যে দির্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ধর্ষণচেষ্টা মামলার আসামি মো. হাসানের বড় ভাই কাউছার আহম্মেদ ভুক্তভোগী কিশোরীর মাকে প্রকাশ্যে লাঠিপেটা করছেন। এ সময় তাকে স্থানীয় কয়েকজন থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ওই কিশারীর মা অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।

মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৪ মে বিকেল ৩টায় ওই কিশোরীকে ফাঁকা ঘরে ধর্ষণচেষ্টা চালান হাসান। এ ঘটনা আসামির এক আত্মীয় দেখে ফেলায় বিষয়টি জানাজানি হয়। পরে অচেতন অবস্থায় স্থানীয়রা ওই কিশোরীকে ঘর থেকে উদ্ধার করে। পরদিন মেয়েটির বাবা কুমিল্লা আদালতে ধর্ষণচেষ্টার মামলা করেন। এতে ক্ষিপ্ত হয় হাসানের পরিবার। স্থানীয় কিছু প্রভাবশালীর সহযোগিতায় মামলা তুলে নিতে বাদী পরিবারকে চাপ প্রয়োগসহ বিভিন্ন হুমকি দিতেন। পরে ২০ আগস্ট দুপুরে হাসানের বড় ভাই কাউছারের নেতৃত্বে ওই পরিবারের ওপর হামলা করে আসামিরা।

বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। ভুক্তভোগী ওই কিশোরীর বাবা থানায় একটি মামলা দায়ের করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা