সারাদেশ

নেত্রকোণায় সড়ক দূর্ঘটনায় এসআই নিহত 

নিজস্ব প্রতিনিধি,নেত্রকোণা: নেত্রকোণা সদরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

উপজেলার নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের ঠাকুরাকোণার সতরশ্রী এলাকায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা হয়। নিহত এসআই হাবিবুর রহমানের বাড়ি নেত্রকোণা পৌর শহরের নাগঢ়া এলাকায়। তিনি জেলার বারহাট্রা থানায় কর্মরত ছিলেন।

নেত্রকোণা মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) সোহেল মাহমুদ জানান, এসআই হাবিব বৃহস্পতিবার রাতে জেলা শহর থেকে মোটরসাইকেলে করে কর্মস্থল বারহাট্টা যাচ্ছিলেন। এ সময় সড়কের ঠাকুরাকোণা ইউনিয়নের সতরশ্রী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নেত্রকোণাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে এসআই হাবিবুর গুরুতর আহত হন। খবর পেয়ে নেত্রকোণা মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

ওসি আরও জানান, সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা