সারাদেশ

রংপুরে খালে ডুবে যমজ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের মিঠাপুকুরে খালের পানিতে ডুবে হাসান ও হোসাইন নামে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের দুই জনের বয়স ৯। নিহত দুজনের কেউই সাঁতার জানতো না।

রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের শ্যামপুরবাড়ি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যমজ শিশু দুটি ওই গ্রামের রবিউল ইসলামের। খালের পাশে খেলতে গিয়ে এক ভাই পানিতে পড়ে গেলে তাকে তুলতে আরেক ভাইও পড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের খালে নৌকায় হাসান ও হোসেন নামে ওই দুই শিশু খেলছিল। কিন্তু রোববার সকালে খেলার সময়ে হঠাৎ নৌকা থেকে একজন পানিতে পড়ে যায়। তাকে হাত ধরে টেনে তোলার চেষ্টা করতে গিয়ে আরেক ভাইও পানিতে পড়ে ডুবে যায়। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়।

নিহতদের বাবা রবিউল ইসলাম ঠাকুরগাঁও জেলায় একটি কোম্পানিতে মার্কেটিংয়ে চাকরি করেন। সেখানে তিনি পরিবার নিয়ে থাকেন। করোনা পরিস্থিতি ও কঠোর বিধিনিষেধের কারণে পরিবার নিয়ে মিঠাপুকুরে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।

কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হাসান জানান, নৌকায় করে খেলার সময়ে পানিতে পড়ে ডুবে গিয়ে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অসতর্কতা ও ঝুঁকিপূর্ণ স্থানে শিশুকে খেলতে দেওয়ায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পুরো পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা