সারাদেশ

অটোরিকশা ছিনতাই, সদস্যদের গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহে অটোরিকশা ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে দুইটি অটোরিকশা জব্দ করা হয়।

শুক্রবার (২ জুলাই) দুপুর ২টায় জেলা ডিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১ জুলাই) গাজীপুরের হোতাপাড়ার মনিপুর বাজার থেকে দুই নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর আ. হালিমের ছেলে মো. খোরশেদ আলম (৩৬), নেত্রকোনার কলমাকান্দার মো. সুরুজ আলীর ছেলে বকুল মিয়া (২৫) ও জীবন রহমানের স্ত্রী ইয়াসমিন আক্তার (২৬), ময়মনসিংহের নান্দাইলের নজরুল ইসলামের স্ত্রী মোছা. শেফালী (৩০)।

এ বিষয়ে জেলার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘গত ১২ এপ্রিল জেলার গৌরীপুরের কলতাপাড়া গ্রামের শাহিনুর ইসলাম প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হন। তবে তিনি ওই রাতে বাড়িতে ফিরেননি। পরদিন গৌরীপুর থানায় সাধারণ ডায়রি (জিডি) করে তার পরিবার।’

এ ঘটনার চারদিন পর ১৬ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্ট থেকে তার পরিবার জানতে পারে, অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে রয়েছে। পরে পরিবার মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

পরে এ ঘটনায় ১৯ এপ্রিল গৌরীপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়। মামলার পর তদন্তে নামে ডিবি। পরে মমেক হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকারীদের শনাক্ত করা হয়। এরপর গাজীপুরের হোতাপাড়ার মনিপুর বাজার থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, প্রথমে তারা অটোরিকশা রিজার্ভ করতেন। পরে পথিমধ্যে জুসের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে চালককে অজ্ঞান করে ওই চক্রের দুই সদস্য অটোরিকশা নিয়ে পালিয়ে যেতেন। আর অপর দুজন নারী সদস্য চালককে অজ্ঞাত পরিচয়ে হাসপাতালে ভর্তি করে চলে যেতেন।

তিনি আরও বলেন, ‘এ চক্রটি আরও স্বীকার করে যে, গত ২৬ জুন নান্দাইলে একই উপায়ে সাইদুল ইসলাম নামের এক চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই করে তারা। ওই চালককে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করেন ওই দুই নারী। পরে সাইদুল ইসলাম সুস্থ হয়ে নান্দাইল মামলা করেন।’

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা