সারাদেশ

চট্টগ্রামে একজনের মৃত্যু, শনাক্ত ২৪৭

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৬৬ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছেন ২৪৭ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৬ হাজার ৮৮০ জনে।

বৃহস্পতিবার (২৪ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, বুধবার(২৩ জুন) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষায় ২৪৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১২৩ ও উপজেলার ১২৪ জন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ১৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৪ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে নয়জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে সাতজন এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

জীবননগরে সরকারি দামে সার কিনলেন কৃষকেরা

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর...

রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন

রাজধানীর শাহজাহানপুরে জমিজমা ও বাড়ির মালিকানা নিয়ে...

ভ্রাতৃত্বের মেলবন্ধনে পথ চলার অঙ্গীকার পাকিস্তান ও বাহরাইনের

বাণিজ্য, অর্থনীতি ও পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী ও নতুন উচ্চতায় নিয়ে য...

সাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ২ যাত্রী নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারমুখী একটি যাত্রীবা...

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা